ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১২:০২ পিএম

সৌদি আরবে আগুনের নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

সৌদি আরবে আগুনের নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। 

আজ সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ৮টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল রোববার (৯ আগস্ট) দুপুরে কারখানাটিতে আগুন লাগে। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। বাকি ৩ জনের বাড়ি নাটোরে। নিহতরা হলেন-নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল, সাগর। এছাড়া নাটোরের শামিম, সাব্বির ও শ্যামল।

আরও পড়ুন

এর আগে গতকাল রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া তথ্য অনুযায়ী ১৬ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে আগুনের নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

 ইয়েমেনে হুথিদের হামলায় সামরিক সদস্যসহ নিহত ১১

কারিগরি বোর্ডের পাশের হারেও ধস

 আমরা ইরানের সঙ্গে কেবল দর-কষাকষি করছি : ট্রাম্প

বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন মেসি

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ