বগুড়ার নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় কৃষিসেবা পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় তারা মাঠ ঘুরে ফসলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, সম্ভাবনা ও চাষাবাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নন্দীগ্রাম পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন মাঠে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দীন ফিরোজ।
আরও পড়ুনপরিদর্শনকালে কর্মকর্তারা বিভিন্ন ফসলের মাঠ ঘুরে চাষাবাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে কৃষকদের সঙ্গে কথা বলে ফসল উৎপাদনে তাদের বিভিন্ন সমস্যা, রোগবালাই, কৃষি উপকরণের ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের বিষয়ে খোঁজ নেন। কৃষকরা মাঠ পর্যায়ে ফসল উৎপাদনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।
কর্মকর্তারা তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও দিকনির্দেশনা দেন। এ সময় নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন



_medium_1786452858.jpg)
_medium_1786448710.jpg)

_medium_1786447172.jpg)

