ট্রেনের চারটি বগি লাইনচ্যুত
ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ
মফস্বল ডেস্ক : ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুনময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন তিনি জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে সামনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
মন্তব্য করুন









