ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৯:০০ পিএম

পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন সময় উত্ত্যক্ত করার অভিযোগে গত মঙ্গলবার এক যুবককে আটক করে থানা পুলিশ। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশ’ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের বলাই চন্দ্র হালদারের ছেলে নয়ন কুমার হালদার (২৪) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি, শব্দচয়ন করাসহ উত্ত্যক্ত করতো। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মঙ্গলবার ওই বখাটে যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের শাস্তি প্রদান শেষে দন্ডপ্রাপ্তকে পাবনা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত