ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৮:২১ পিএম

দিনাজপুরে মাছ ধরাকে কেন্দ্র করে  বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক ১

সংগৃহীত,দিনাজপুরে মাছ ধরাকে কেন্দ্র করে  বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক ১

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাই রদশা দাসের(৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের জালিয়া (দাস) পাড়ায় গত বুধবার রাত আনুমানিক ১১টায় ঘটেছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর বড় ছেলে ভূষন দাসের পরিবার ও ছোট ছেলে রদশা দাসের পরিবারের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। ছোট ভাই রদশা রায়ের পুকুরের মাছ বড় ভাইয়ের জমিতে গেলে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় মাছগুলো মারা যায়। এসময় ছোট ভাইয়ের স্ত্রী ভূষন দাসকে বকাবকি করে। 

এরই জের ধরে ভূষন দাস ও তার ছেলে অনিমেশ দাস গত বুধবার রাতে বাজার থেকে ফেরার সময় ছোট ভাইয়ের পথরোধ করে ব্যাপক মারপিট করে। এতে গুরুতর আহত হলে পথচারীরা গুরুতর আহত অবস্থায় রদশা দাসকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সে মৃত্যুবরণ করে। 

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুন নবী বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা রুজু করা হয়। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। ভূষন দাস ও ছেলে অনিমেশ দাস পলাতক রয়েছে। তাদেরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত