ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৭:২০ পিএম

নেত্রকোনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

নেত্রকোনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

নেত্রকোনায় গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভূতুড়ে বিল আদায় বন্ধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিল শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শহরের কুরপাড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতারা। 

এ সময় নেতারা বলেন, গত তিন মাস ধরে সকল ভূতুড়ে বিলের বিষয়ে গণশুনানির মাধ্যমে সমাধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিমান্ড চার্জসহ অন্যান্য টাকা কোনো আবেদন ছাড়াই ফেরত দিতে হবে। এছাড়া গ্যাস না থাকলে কোনো বিল আদায় করা যাবে না, এমন নীতি বাস্তবায়ন করতে হবে। 

আরও পড়ুন

এ সময় জোটের নেতারা দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে