ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৭:১৩ পিএম

নিখোঁজের দুইদিন পর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে চোরাই ইজিবাইকের সাক্ষী না রাখতে শিশু রাজুকে হত্যা

সংগৃহীত,বগুড়ার শেরপুরে চোরাই ইজিবাইকের সাক্ষী না রাখতে শিশু রাজুকে হত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : চোরাই ইজিবাইকের কোন সাক্ষী না রাখতে শিশু রাজু হোসেনকে (১১) নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারী ও চোরাই ইজিবাইক কারবারি চক্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাবরগাড়ী রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে থেকে নিখোঁজের দু’দিন পর ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের আলম মিয়ার ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ৪ আগস্ট মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকসহ নিখোঁজ হয় শিশু রাজু। সে স্থানীয় এক প্রতিবেশীর ইজিবাইক ভাড়ায় চালাত । নিখোঁজের পর তার বাবা আলম মিয়া শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ২২ ঘণ্টার অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে প্রতিবেশী মোস্তাকিম নামের এক যুবককে আটক করে। পরবর্তীতে মোস্তাকিমের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের মির্জাপুর রানীরহাট মোড়ের ভাঙরি ও চোরাই ইজিবাইক কেনা-বেচার ব্যবসায়ী করিমকে আটক করে তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজুকে ভুল বুঝিয়ে ইজিবাইকসহ মির্জাপুরে করিমের দোকানে নিয়ে যায় মোস্তাকিম। সেখানে ইজিবাইকটি করিমের কাছে বিক্রি করে। এরপর দোকানদার করিম মোস্তাকিমকে পরামর্শ দেয়, রাজু বিষয়টি প্রকাশ করলে তারা দুজনেই বিপদে পড়বে। পরবর্তী সময়ে চুরির ঘটনা গোপন রাখা ও কোন সাক্ষী না রাখতে দুইজন মিলে শিশু রাজুকে নির্মমভাবে হত্যা করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাবরগাড়ী এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনার সাথে জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাজুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত