ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৪ পিএম

২ রানে জাপানকে হারিয়ে অঘটন এড়াল ভারত

২ রানে জাপানকে হারিয়ে অঘটন এড়াল ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৩০ বলে প্রয়োজন ছিল ৩৩ রান। টি-টোয়েন্টির হিসেবে লক্ষ্যটা একেবারেই বড় নয়। কিন্তু বৃষ্টিতে ভেজা ধীরগতির উইকেটে সেই রানই হয়ে উঠেছিল কঠিন পরীক্ষা। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে অঘটনের দ্বারপ্রান্তে গিয়েও ইতিহাস গড়া হলো না জাপানের। মাত্র ২ রানে হেরেছে তারা।

বৃষ্টি ও টর্নেডো ‘দুজুয়ান’-এর প্রভাবে ম্যাচটি নেমে আসে ৫ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩২ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। জাপানের হয়ে দুটি উইকেট নেন চার্লি হারা-হিনজে।

৩৩ রানের লক্ষ্যে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষদিকে ম্যাচ জমিয়ে তোলে জাপান। শেষ ৬ বলে তাদের প্রয়োজন ছিল ৮ রান। অক্ষর প্যাটেলের করা শেষ ওভারে ওয়াইডসহ মোট ৫ রান তুলতে পারেন বেঞ্জামিন ইতো-ডেভিস ও শিরাই প্যাটমোরে। ফলে ৫ ওভারে ৩০ রানেই থেমে যায় জাপানের ইনিংস।

আরও পড়ুন

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় দুই দল। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হলেও শেষ পর্যন্ত তা পেয়েছে দারুণ রোমাঞ্চের রূপ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ রানে জাপানকে হারিয়ে অঘটন এড়াল ভারত

ওটিটিতে আসছে অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ 

ঢাবিতে ভর্তি হয়েও টাকার কাছে থমকে যাচ্ছে আলামিনের স্বপ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দিন বৃষ্টির আভাস

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন আরাগচি

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন