ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৭:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি ডাম্পারে লুকানো কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি ডাম্পারে লুকানো কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্পার ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ করা জিরা ও ডাম্পার ট্রাকের মোট সিজার মূল্য প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

এ বিষয়ে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা ভারতীয় জিরাসহ ডাম্পার ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি ডাম্পারে লুকানো কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রথম দিনেই বিশৃঙ্খলতার মুখে জুলাই স্মৃতি জাদুঘর দেখতে আসা দর্শনার্থীরা

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে ১২জনের জরিমানা, ৩২টি চায়না জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন