ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৬:৪২ পিএম

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে ১২জনের জরিমানা, ৩২টি চায়না জাল জব্দ

সংগৃহীত,বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে ১২জনের জরিমানা, ৩২টি চায়না জাল জব্দ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও জনবসতি এলাকায় ধূমপানের দায়ে ১২ জনকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে ১১ জন ব্যবসায়ী এবং জনবহুল এলাকায় ধূমপানের দায়ে একজন কৃষককে জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ১০০ টাকা আদায় করা হয়।

আরও পড়ুন

অপরদিকে, পৃথক অভিযানে সদর ইউনিয়নের চালাপাড়া ও বিলকাজুলী সড়ক সংলগ্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে ঘটনাস্থলেই জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জালের মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় এ ঘটনায় কাউকে জরিমানা বা অন্য কোনো শাস্তি দেওয়া হয়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা