ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ পিএম

বগুড়ার বনানীতে সিটি কর্পোরেশনের অননুমোদিত বিলবোর্ড স্থাপন বন্ধ

ছবি: দৈনিক করতোয়া, বগুড়ার বনানীতে সিটি কর্পোরেশনের অননুমোদিত বিলবোর্ড স্থাপন বন্ধ

শহর প্রতিনিধি: বগুড়া মাহনগরের বনানীতে সিটি কর্পোরেশনের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অভিযানে একটি ১০০ফুট উচ্চতার অনুমোদনহীন বিলবোর্ডের স্থাপন কাজ বন্ধ করা হয়েছে। মহানগরের বনানী ইন্টারসেকশনের সাতমাথা সংযোগ সড়কের ডানপাশে সিটি কর্পোরেশনের বিনা অনুমতিতে নির্মাণ কার্যক্রম পরিচালনা করছিলেন কয়েকজন ব্যক্তি।  

পরে, ওই এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু অভিযান পরিচালনা করে বিলবোর্ডটির স্থাপন কাজ বন্ধ করে দেন। অভিযান পরিচালনা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বনানী এলাকায় অননুমোদিত বিলবোর্ড তৈরীর খবর পাওয়া যায়। সিটি কর্পোরেশন থেকে বিলবোর্ড নির্মাণের অনুমতি না থাকায় কর্মীদের একজনকে আটক করা হয়েছে। নির্মাণকারী কর্তৃপক্ষকে সিটি কর্পোরেশনে হাজির হওয়ার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে । অনুপস্থিত হলে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল, সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক ও গার্ডবাহিনীর সদস্যরা। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বনানীতে সিটি কর্পোরেশনের অননুমোদিত বিলবোর্ড স্থাপন বন্ধ

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জালসনদ তৈরীর সরঞ্জামসহ আটক ১

নাটোরের বড়াইগ্রামে রঙবিলাস আখচাষ কৃষিতে উন্মোচিত নবদিগন্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জে কাশবনের ভেতরে  মিলল রিভলবার ও গুলি