ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৯ পিএম

দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

ছবি: সংগৃহীত, দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে সেকেন্দার শাহী (৫৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হলে তাকে তাৎক্ষণিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেকেন্দার শাহী জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে। তিনি চেক চালিয়াতি মামলায় তিন মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি ২৫ আগস্ট কারাগারে আসেন। জেল সুপার জানান, কয়েদি সেকেন্দার শাহী বৃহস্পতিবার ভোর ৪টায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জে কাশবনের ভেতরে  মিলল রিভলবার ও গুলি

বগুড়ায় সরকারি কাগজপত্র জা'লি'য়া'তির অভিযোগে মালামাল জব্দ, মালিক আ’টক

রংপুর নগরীর নয়টি স্কুল জেডসিবান্ধব সবুজ বিদ্যালয় ঘোষণা

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

একযোগে ৯৯ বিচারককে বদলি