ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২০ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে দেলসাদ হত্যা মামলা ৪ ছেলেসহ বাবা-মা’র বিরদ্ধে চার্জশিট

সংগৃহীত,বগুড়ার সারিয়াকান্দিতে দেলসাদ হত্যা মামলা ৪ ছেলেসহ বাবা-মা’র বিরদ্ধে চার্জশিট

কোর্ট রিপোর্টার : সারিয়ারকান্দির চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জের ধরে দেলসাদ আলী (৬০) হত্যা মামলায় এক দম্পতি এবং তাদের চার ছেলে ও ছেলের বউসহ আট আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অভিযুক্ত আসামিরা হলো-সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুরের চাঁনমিয়া খান ওরফে চাঁন খা ও তার স্ত্রী ছবিরন বেগম এবং তাদের চার ছেলে-মিজানুর রহমান, সোহেল ওরফে মুকুল খান, টোকন খান, জালাল খান, জালাল খানের স্ত্রী রাশেদা বেগম ও তাদের ছেলে জুয়েল ওরফে আসাদুল।

উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুরের মৃত সোলায়মান আলী খার ছেলে দেলসাদ আলীর সাথে জমি নিয়ে ও মরিচের চারাগাছ চুরির ঘটনায় বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে উত্তর শংকরপুরের জনৈক কাশেমের পরিত্যক্ত ভিটার উপর আসামিরা বাঁশের লাঠি দিয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে দেলসাদ আলীকে গুরুতর জখম করে।

দেলসাদ আলীকে রক্ষার জন্য এগিয়ে আসলে তার ভাই রঞ্জু ও দেলোয়ার খানকে মারপিট করে আহত করা হয়। আহতদেরকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসা করানো হয়। পরে আহত দেলসাদ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। এ ব্যাপারে নিহত দেলসাদ আলীর স্ত্রী ফুলেরা বেগম ওই আসামিদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এসআই হাফিজুর রহমান ওই আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে দেলসাদ হত্যা মামলা ৪ ছেলেসহ বাবা-মা’র বিরদ্ধে চার্জশিট

প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

বগুড়ায় বিজ্ঞান বিতর্কে জিলা স্কুল চ্যাম্পিয়ন

শজিমেকে আনসার সদস্যের সাথে ছু’রিকা’ঘা’তের কোনো ঘটনা ঘটেনি: পুলিশ পরিদর্শক

মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দাবিতে বগুড়ায় উর্দুভাষীদের মানববন্ধন

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ