ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮ পিএম

ব্যবহার হবে জলাশয় থেকে উদ্ধার করা বালু

বগুড়ায় ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া  লাগছে হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে

ছবি: দৈনিক করতোয়া, বগুড়ায় ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া  লাগছে হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে

শহর প্রতিনিধি: দীর্ঘদিন অবহেলিত থাকা বগুড়া মহানগরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে অবশেষে লেগেছে উন্নয়নের ছোঁয়া। কামারগাড়ী এলাকার এই বাসস্ট্যান্ডে স্তুপ করা হয়েছে গত বুধবারের আলোচিত সিটি কর্পোরেশনের অভিযানে উদ্ধার হওয়া ভরাটকৃত জলাশয়ের বালু। বাসস্ট্যান্ডটি বগুড়া সিটি কর্পোরেশনের মালিকানাধীন হওয়ায় এর সংস্কার কাজে এই বালু ব্যবহার করা হবে বলে জানা গেছে।

জনস্বার্থে পরিচালিত ওই অভিযানে জলাশয়ের ভরাটকৃত অংশ থেকে বালু উত্তোলন করা হয়। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি এক্সকেভেটর  (ভেকু মেশিন) দিয়ে বালু তোলা হয় এবং কয়েকটি ট্রাকে করে দিনভর তা হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে নেয়া হয় । হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড থেকে ধুনট, গোসাইবাড়ী, সোনাতলা, মোকামতলা, মহিমাগঞ্জসহ সম্প্রতি ইটাখোলা রোডেও নিয়মিত বাস চলাচল করে। বাসস্ট্যান্ডটি পরিচালনায় নিয়োজিত মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক জানান, এখানে শতাধিক বাস অবস্থান করে। বাসস্ট্যান্ডটি সংস্কার হলে সংশ্লিষ্ট উপজেলাগুলোর যাত্রীরা যেমন সুবিধা পাবেন, তেমনি উপকৃত হবেন বাস মালিক ও পরিবহন ব্যবসায়ীরাও।

সোনাতলা রুটের চেইন মাস্টার ও মোটর শ্রমিক ইউনিয়নের বিশ্রামাগার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী শেখ আলিম জানান, সর্বশেষ ২০০৩ সালে বগুড়া পৌরসভা এখানে ইট সলিং করে সংস্কার করেছিল। এরপর গত ১৭ বছরে এই আন্তঃউপজেলা বাসস্ট্যান্ডে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। সংযোগ সড়কের বেহাল দশার কারণে অনেক যাত্রী এই স্ট্যান্ডের পরিবর্তে ঝুঁকি নিয়ে মহানগরের বিভিন্ন পয়েন্ট থেকে সিএনজি থ্রি-হুইলারে যাতায়াত করতেন। সিটি কর্পোরেশনের এই সংস্কার উদ্যোগে বাসস্ট্যান্ডটি আবার যাত্রীসেবার মান ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু জানান, জনস্বার্থে গত বুধবার সাতানী হাউজিং সংলগ্ন জলাশয় থেকে অবৈধভাবে ভরাট করা বালু উত্তোলন করা হয়েছে। হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড সিটি কর্পোরেশনের মালিকানাধীন এবং উদ্ধারকৃত জলাশয়ের নিকটতম হওয়ায় বালু সেখানে জমা রাখা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই বালু বাসস্ট্যান্ডের ইট সলিং সংস্কার কাজে ব্যবহার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া  লাগছে হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে

শিশু ‎কলিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মরদেহ খুঁজতে বের হয় আসামিরাও

বগুড়ার বনানীতে সিটি কর্পোরেশনের অননুমোদিত বিলবোর্ড স্থাপন বন্ধ

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জালসনদ তৈরীর সরঞ্জামসহ আটক ১

নাটোরের বড়াইগ্রামে রঙবিলাস আখচাষ কৃষিতে উন্মোচিত নবদিগন্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু