তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬
তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ২২ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১১ জন রয়েছেন।
আরও পড়ুনগ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুস সালাম (৪০), মো. তাজুল ইসলাম (৩১), মো. আরাফাত (২৫), শাহাদাত হোসেন ওরফে অপূর্ব মল্লিক ওরফে অপূর্ব (৪৬), মো. আলামিন (৩৫), মালা বেগম (৩২), মো. আরিফ (২৩), মো. সাজ্জাদ হোসেন সৌরভ, মো. সোহেল (৪৪), সেলিনা (৩০), মো. আব্দুর রহিম শিকদার (৪৫), মো. আমির হোসেন, মো. খোকন (৩৩), আমির হোসেন, মো. মিরাজুল ইসলাম দিপু, মো. রাজু, মো. হৃদয়, মো. ফাহিম (৩৮), মো. হোসেন (২৫), মুরাদ (৪৫), মো. বিজয় (২৪), মো. শাহিল ওরফে সোহেল (৪১), জিন্না মোহাম্মদুর রহমান বোমা (৪১), মো. রাকিব মিয়া (২৪), রাজিব মিয়া (২৪), মো. কাল্লু (২৭), মো. ইসলাম (২৫), মো. রায়হান (২৮), রাকিব (২০), হৃদয় (২৪), মো. রাসেল মিয়া (২৬), মো. কামরুল হাসান (২১), মো. জীবন (২৬), মো. মিল্লাত হোসেন (৪৪), মো. ইমন হোসেন (২০), মো. মোবারক (৩৯), মো. সজল মিয়া (২৪), মো. সোহাগ (২৪), মো. সবুজ (২৫), মো. বাপ্পি (২১), মো. ফয়সাল (২৬), মো. আবু সাইদ (২২), মো. তারেক ওরফে তানভীর (২৪), মো. রাব্বি, মো. রিয়াজ (২৩), মো. শাহজাহান (২৪), মো. শামীম (৩১), রঞ্জু (৩০), মো. ফরিদ হোসেন (২২), সেলিনা সাত্তার ওরফে পলাশ (৪৭), মো. দূর্জয় (১৮), মো. রাহাত (১৭), বিশাল মিয়া (১৭), মো. আব্দুল বিল্লাল (৪২), মো. রেজাউল করিম (৪৪) ও মো. লিয়াকত (৪৬)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786041597.jpg)


_medium_1786028864.jpg)
_medium_1786027599.jpg)
_medium_1786023342.jpg)
