ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০২:৩২ এএম

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

ছবি : সংগৃহীত, উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

স্পোর্টস ডেস্ক : উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। একই সঙ্গে জাতীয় অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও পালন করবেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই সাবেক তারকা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ফোরলানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ৪৭ বছর বয়সী এই কোচ অবিলম্বে দায়িত্ব নেবেন। শুরুতে তিনি অনূর্ধ্ব-২০ দলের কার্যক্রম নিয়ে কাজ করবেন।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, খেলোয়াড় হিসেবে যে জায়গায় ফোরলান অসাধারণ অবদান রেখেছেন, এবার কোচ হিসেবে সেখানেই ফিরছেন তিনি। ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে পাওয়া অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক ফুটবল সম্পর্কে জ্ঞান কাজে লাগিয়ে জাতীয় দলের নতুন অধ্যায়ে ভূমিকা রাখবেন ফোরলান।

মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর চুক্তির মেয়াদ শেষ হলে দায়িত্ব ছাড়েন আর্জেন্টাইন এই কোচ। এরপর জাতীয় দলকে পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ফোরলানের ওপর আস্থা রেখেছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

উরুগুয়ের হয়ে ১১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফোরলান। ২০১১ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০১০ বিশ্বকাপে পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন তিনি।

ক্লাব ক্যারিয়ারেও ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলেছেন ফোরলান। ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে কাটিয়েছেন সময়। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে যুক্ত হন তিনি।

কোচ হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের দায়িত্ব পালন করেন ফোরলান। এবার প্রথমবারের মতো উরুগুয়ের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশটির এই কিংবদন্তি ফুটবলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-মিয়ানমার থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র: টুকু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নতুন আইনে ন্যস্ত মামলার তদন্ত করবে এপিবিএন

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে