জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি
বগুড়া মহানগরে ১১ দলের গণমিছিল
শহর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
গতকাল বুধবার বিকেলে মহানগরের শহীদ খোকন পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকার মানুষের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে দেশের মানুষ গণভোটে হ্যাঁ কে বিজয়ী করলেও বর্তমান সরকার গণভোট বাতিল করে জনগণের সাথে প্রতারনা করেছে। জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তাট ভিন্নচিত্র।
আরও পড়ুনতিনি আরও বলেন, বিএনপি শুধু গণভোট নিয়ে প্রতারনা করেছে তা নয়, ছাত্রদরকে দিয়ে তারা সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করেছে। একদিকে, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, অন্যদিকে, গ্যাস ও বিদ্যুর দাম বাড়িয়ে সরকার জনগণকে চরম দূর্বিসহ অবস্থায় ফেলেছে। মানুষ মাত্র ৫ মাসে সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং জনদূর্ভোগ কমাতে না পারলে সাধারন মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।
গণমিছিলের আগের সমাবেশে বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি’র জেলা সভাপতি এ্যাড. মোখলেছুর রহমান, খেলাফত মজলিসের জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মামুন রহমানি, মহানগর জামায়াতের সেক্রেটারি আব্দুল মালেক, এনসিপি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ডাঃ এনামুল হক বাবু বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম জামায়াত নেতা এ্যাড. আল-আমিন, হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম বেগ, আব্দুস ছালাম তুহিন, এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, জাতীয় চাত্রশক্তির জেলা আহ্বায় শাহরিয়ার জুহিন, মহানগর শিবিরের সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব প্রমূখ।
সমাবেশ শেষে গণমিছিল নগরীর জিরোপয়েন্ট সাতমাথা হয়ে সদর থানার সামনে দিয়ে বড়গোলা ঘুরে নবাববাড়ী সড়ক হয়ে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, গণভোটের রায় মেনে না নিলে এই আন্দোলনের মাত্রা বাড়বে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১দলীয় ঐক্য যেকোন ত্যাগের বিনিময়ে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1785943098.jpg)
_medium_1785941254.jpg)
_medium_1785940819.jpg)
_medium_1785936508.jpg)



