ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ০৮:৪৮ পিএম

কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পর্যটন শহর কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ আজ পালিত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ কক্সবাজার শহরের বাসটার্মিনাল চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের পক্ষে সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর পক্ষে সভাপতি নুরুল ইসলাম হেলালি। পরে কক্সবাজার জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন

এছাড়া আজ দিনভর আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা, শিশুদের জন্য বিনা টিকিটে বিনোদনমূলক স্থানে প্রবেশের ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকিটে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, আহত ৩

স্বৈরাচারী শাসনামলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল