বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
শহর প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মিছিল থেকে গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়৷
ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলামসহ মিছিলে উপস্থিত ছিলেন সেক্রেটারি সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহআল মামুন, সাবেক বগুড়া শহর সভাপতি রেজওয়ানুল ইসলাম এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।
আরও পড়ুনমিছিলটি বগুড়া মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785943098.jpg)
_medium_1785941254.jpg)
_medium_1785940819.jpg)
_medium_1785936508.jpg)




