ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৭ পিএম

বগুড়ায় মাদককারবারি আব্দুল মমিন ওরফে জয়ের জামিন নামঞ্জুর

বগুড়ায় মাদককারবারি আব্দুল মমিন ওরফে জয়ের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার নেশাজাতীয় মাদকদ্রব্য ৩৩০ পিস ট্যাপেন্টডলসহ গ্রেফতারকৃত হাজতি আসামি আব্দুল মমিন ওরফে জয়ের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। সে বগুড়া মহানগরের ফুলবাড়ী মধ্যপাড়ার বাবু হোসেনের ছেলে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট র‌্যাব-১২ বগুড়ারা ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম ডিবি পুলিশের সদস্যদের নিয়ে মহানগরে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে শহীদ খোকন পার্ক থেকে আব্দুল মমিন ওরফে জয়কে গ্রেফতার করে তার হেফাজতে থাকা ৩৩০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুন

পরে গ্রেফতারকৃত ওই আসামিকে বগুড়া সদর থানায় সোপর্দ করে ডিবি’র এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মো. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এম এ সাত্তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদককারবারি আব্দুল মমিন ওরফে জয়ের জামিন নামঞ্জুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৭ জন আহত, আটক ২

ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

জয়পুরহাটে তিন ফার্মেসিকে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ায় মাদকসেবনের দায়ে ৪ জনের কারাদন্ড