ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৪ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ করে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের বিরুদ্ধে মামলার প্রকৃত আসামিকে গ্রেফতার না করে নিরাপরাধ ব্যক্তিকে কারাগারে পাঠানোর অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সারিয়াকান্দির পারতিতপরল গ্রামের অসহায় বাবা তার ছেলে সজীব রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগে এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা পূর্বপুরুষ থেকেই বিএনপি’র অনুসারী। শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা এই দলকে ভালোবেসে দলের আদর্শ ও নীতি অনুসরণ করে আসছেন। তিনি নিজেও জাতীয়তবাদী কৃষক দলের থানা কমিটির একজন সদস্য।

তার ছেলে মো. সজীব রহমান কোনো দলের সাথে জড়িত না থাকা এবং কোন মামলার আসামি না হয়েও ভিন্ন একটি মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সাথে জড়িত করে সারিয়াকান্দি থানার এসআই তপন তাকে ধরে নিয়ে আসেন। মূলতঃ তার বাড়ির পাশের একজনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় প্রতিপক্ষ এসআই তপনকে তার বিপক্ষে লেলিয়ে দিয়ে তাকে ফাঁসাতে না পেরে ছেলে মো. সজীব রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

থানায় আনার পর ১১৮ নম্বর মামলায় ১০৭ নম্বর আসামি-সজীব ফকির, বাবা মৃত মহুবর ফকির, ঠিকানা অজ্ঞাত। এর পরিবর্তে তার ছেলের নাম মো. সজীব রহমান, বাবা বাবু মিয়া, গ্রাম পারতিতপরল, জানার পরও ইচ্ছা করে থানা পুলিশ তার ছেলেকে আদালতে পাঠায় বলে তিনি অভিযোগ করেন।

বর্তমানে তার ছেলে নিরাপরাধ হয়েও জেলহাজতে আছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করতে থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের বিনীত অনুরোধ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ায় মাদকসেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে বগুড়ার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 

জয়পুরহাটের বাগজানায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার সোনাতলায় অযত্নে নষ্ট হচ্ছে ভূমি অফিসের সিন্দুক