জয়পুরহাটের বাগজানায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবির বাগজানায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি বিটুল সুকৌশলে পালিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর মাদক ব্যবসায়ী বিটুলের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
থানার রেকর্ড অনুযায়ী, বিটুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মোট ১৩ টির অধিক মামলা হয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় চার্জশিটভুক্ত এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে।
আরও পড়ুনপাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, বিটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত সে। বিটুলের বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







