ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০২:১৮ এএম

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

ছবি : সংগৃহীত, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

দীর্ঘ প্রায় এক দশক আগে রাজধানীর বাংলামোটরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ধরা পড়েছেন তেজগাঁও থানা যুবলীগের ২ নম্বর ইউনিটের সভাপতি হান্নান মিয়া।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হান্নান মিয়া ওই ইউনিয়নের মফিজ মাঝির ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি মামলা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

ওসি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়া জামিনে থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বের হলে রাজধানীর বাংলামোটর এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। প্রায় ১০ বছর পর ওই ঘটনায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা