ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১১:৫০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাট বন্দরে জমে উঠেছে বেচা-কেনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাট বন্দরে জমে উঠেছে বেচা-কেনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাট-বাজারগুলোতে পাট বেচা-কেনা জমে উঠেছে। পাটের দাম গত কয়েক বছরের তুলনায় বেশি পাওয়ায় কৃষকরা অনেক খুশি। গত বছরের ক্ষতি এবার নতুন পাট বিক্রি করে পুষিয়ে যাবে বলে মনে করছেন তারা।

সিরাজগঞ্জের মধ্যে উল্লাপাড়া পৌরশহর পাটের হাট, বোয়ালিয়া হাট, মোহনপুর হাট, বড়হর হাট, কৃষকগঞ্জ হাট পাটের জন্য বিখ্যাত। সাধারণত সূর্য ওঠার আগেই জমে ওঠে এসব হাট আর সকাল সাড়ে ৭টার মধ্যে শেষও হয়ে যায়।

বর্তমানে হাটগুলোতে প্রতি মণ দেশি পাট ৩ হাজার ৬শ’ থেকে ৩ হাজার ৮শ’ টাকা, তোষা পাট ৩ হাজার ৮শ’ থেকে ৪ হাজার ৩শ’ টাকা এবং কেনাফ ও মেস্তা পাট ৪ হাজার থেকে ৪ হাজার ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।
উল্লাপাড়ার পাট ব্যবসায়ী আমিনুল সরকার জানান, গত বছর এখানকার হাট-বাজারে এসময় দেশি পাট বিক্রি হয়েছে মানভেদে ২ হাজার ৮শ’ টাকা থেকে ৩ হাজার ২শ’ টাকা, তোষা ৩ হাজার টাকা থেকে৩ হাজার ৫শ’ টাকা।

আরও পড়ুন

এ ছাড়া কেনাফ ও মেস্তা পাটের দাম গত বছর মন প্রতি গড়ে ৭, থেকে ৮শ টাকা কম ছিল। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, উপজেলায় ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও ১ হাজার ৬৭১ হেক্টরেরও বেশি জমিতে চাষ হয়েছে।

ফলনও সন্তোষজনক। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে তোষা পাটের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। এবার প্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ পর্যন্ত পাটের ফলন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই কছেন ভিনিসিয়ুস

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন