ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১১:৩৪ পিএম

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানাধীন বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর পবা থানার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদলা গ্রামের জয়দল (৫৫), রাজশাহীর পবা থানার বড়গাছি কারিগরপাড়া গ্রামের ইদ্রিস আলী (৫০) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মো. আসলাম ব্যাপারী (২৬)।

আরও পড়ুন

র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২

বগুড়ার ধুনটে অতিরিক্ত যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

বগুড়ায় তেলসহ ট্রাক ছিনতাই মামলার তিন আসামির জামিন নামঞ্জুর

প্রতিবন্ধী চার সন্তানকে নিয়ে মায়ের লড়াই

বগুড়ায় এসসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বগুড়ায় ৪ মাদকসেবীর কারাদন্ড