ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৫:২৬ পিএম

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক :  মস্তিষ্কে টিউমারের জটিল চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বর্ষীয়ান এই অভিনেতার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার সহসভাপতি লিটন এরশাদ।

 

তবে জন্মভূমিতে কাঞ্চনের এই আগমন দীর্ঘদিনের জন্য নয়। লিটন এরশাদ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যেই তাকে পুনরায় লন্ডনে ফিরতে হবে। সেখানে ১৫ আগস্ট তার বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতাকে এ পর্যন্ত প্রায় ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কেমোথেরাপির প্রভাব দেখা গেছে তার শারীরিক গঠনেও। লন্ডন বিমানবন্দরে তোলা এক ছবিতে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে উপবিষ্ট অবস্থায় দেখা গেছে ঢালিউডের এই তারকাকে।

আরও পড়ুন

চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে লিটন এরশাদ বলেন, “দীর্ঘ চিকিৎসাতেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় স্বজনদের আত্মবিশ্বাস কিছুটা কমে এসেছে। তবুও পরিবার লন্ডনে সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছে। ইলিয়াস কাঞ্চন ভাই নিজেও দেশে ফেরার জন্য ব্যাকুল ছিলেন, তাই স্বল্প সময়ের জন্য হলেও তাকে দেশে আনার সিদ্ধান্ত নেয় পরিবার।”

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত বছরের এপ্রিলে লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। পরবর্তীতে আগস্ট মাসে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। কিন্তু টিউমারটির অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে এর সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে কেমোথেরাপির মাধ্যমেই তার চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

রাঙ্গামাটিতে ফার্নিচার কারখানায় আগুন, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি

মানিকগঞ্জে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ভারতে শাহরুখ-রণবীরের রেকর্ড ভাঙল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার ওয়েলসের

চুয়াডাঙ্গায় জীবননগরে নকল হারপিকসহ টয়লেট্রিজ সামগ্রী তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা