ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৪:৫৫ পিএম

ওমর সানীর ফেসবুক

বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত 

বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত 

করতোয়া বিনোদন : ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের আজ ৩১ বছর পূর্ণ হলো। পর্দার সফল রসায়ন থেকে বাস্তব জীবনে সংসার—দুই ক্ষেত্রেই এই জুটির পথচলা দীর্ঘদিনের। বিবাহবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এবারো স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী।

রবিবার (২ আগস্ট) ফেসবুকে একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমিন।” 

আরও পড়ুন

ওমর সানীর এই পোস্টে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—গায়িকা পলি সায়ন্তনী, অভিনেত্রী আইরিন তানি, অভিনেতা সাব্বির আহমেদ প্রমুখ।

১৯৯৫ সালের ২ আগস্ট, বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। তবে বিবাহবার্ষিকীতে একসঙ্গে নেই তারকা দম্পতি। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। ফলে বিশেষ দিনটি পৃথিবীর দুই প্রান্ত থেকে দুজনে উদযাপন করছেন। তবে মুঠোফোনে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়েই চলছে এ জুটির ৩১ বছরের দাম্পত্য উদযাপন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত 

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

বাড়লো এলপিজির দাম

আজ বন্ধু দিবস

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ ডিসেম্বর