এবার আমির খানকে হত্যার হুমকি
বলিউডে তারকাদের ঘিরে প্রাণনাশের হুমকির ঘটনা যেন থামছেই না। সালমান খানের পর এবার হত্যার হুমকি দিয়েছে অভিনেতা আমির খানকে। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অদ্ভুত অভিযোগ এনে নেটদুনিয়ায় পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে সোজা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ভেসে আসা এই হুমকিতে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।
ওই ভয়েস বার্তায় আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম এ প্রসঙ্গে জানান, পুলিশ পুরো বিষয়টি নিয়ে কাজ করছে। অভিনেতা এই মুহূর্তে বিদেশে রয়েছেন; তিনি দেশে ফিরলেই তার সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজন অনুযায়ী তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার বা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
আরও পড়ুনউল্লেখ্য, এর আগে একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার একই গ্যাংয়ের নাম ব্যবহার করে আমির খানকে হুমকি দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত হুমকির সঙ্গে ওই গ্যাংয়ের প্রকৃত সম্পৃক্ততা নিশ্চিত করেনি পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785494784.jpg)

_medium_1785483359.jpg)




_medium_1785496392.jpg)