ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০২:০৪ এএম

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা

ছবি : সংগৃহীত, ‘‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা

বিনোদন ডেস্ক : কাজের সংকট, অনলাইন হয়রানি ও মানসিক চাপের কথা তুলে ধরে ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কান্নাজড়িত কণ্ঠে নিজের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং এখন আর সেই চাপ সামলাতে পারছেন না।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জ্যোতিকা জ্যোতি বলেন, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি বলেন, কোনো দুর্ঘটনার পর মানুষ অনেক কথা বলে, কিন্তু এমন পরিস্থিতির ভেতর দিয়ে যিনি যান, তার কষ্ট কেবল তিনিই বোঝেন। নিজেকে সবসময় শক্ত রাখার চেষ্টা করলেও এখন আর তা সম্ভব হচ্ছে না।

জ্যোতিকার দাবি, গত দুই বছর ধরে তার নিয়মিত কোনো কাজ নেই। এই সময়ে তিনি অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বাবা-মায়ের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাকে আরও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

লাইভে তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে বিভিন্ন পক্ষের সমালোচনা, হুমকি ও অনলাইন বুলিংয়ের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

জ্যোতিকা বলেন, নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। বিভিন্ন সময় তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা তার জন্য অত্যন্ত কষ্টের ছিল। এসব ঘটনার প্রভাব তার পেশাগত জীবনেও পড়েছে বলে জানান তিনি।

অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে কাজ করতে এখন অনেকেই ভয় পান। ফলে তার পেশাগত জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, কারও কাছে গিয়ে কাজ চাইতে পারেন না, আবার আপস করেও কাজ করতে রাজি নন। তার ভাষায়, ‘আমার জীবন একদম নরকের মতো হয়ে গেছে।’

লাইভের শেষ দিকে আবেগাপ্লুত হয়ে জ্যোতিকা বলেন, ‘আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। মনে হচ্ছে, আর ঘুরে দাঁড়াতে পারব না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা

চীন-বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

ট্রাম্পে আস্থা কমেছে আমেরিকানদের, ইরাননীতিতে বড় ধস: জরিপ

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের