ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০১:১২ এএম

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

ছবি : সংগৃহীত, ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে এক নাইজেরীয় নাগরিকের। ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাইজেরিয়ার নাগরিক অস্টিন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান।

তিনি আরও জানান, সীমান্ত অতিক্রমের আগেই বিজিবির অভিযানে তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইফুনে লন্ডভন্ড জাপান, ১৯ লাখের বেশি মানুষকে সরানোর নির্দেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল