ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০১:২৫ এএম

লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর

ছবি : সংগৃহীত, লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর

বিনোদন ডেস্ক : সমসাময়িক রাজনীতি, দুর্নীতি ও সামাজিক বাস্তবতা নিয়ে আবারও সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দুর্নীতি, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক বৈষম্য এবং জনসচেতনতার অভাব নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন।

রোববার (৩ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, ছোটখাটো অপরাধ বা চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হলেও রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।

তার ভাষায়, ‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার জনপ্রতিনিধি হয়ে যায়। সাধারণ মানুষই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়। প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আবারও তাদের পেছনেই ঘোরে।’

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষ ত্যাগ স্বীকার করলেও শেষ পর্যন্ত একই ধরনের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে। ফলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট বারবার ফিরে আসে।

স্ট্যাটাসে তিনি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তির প্রসঙ্গও উল্লেখ করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এর তুলনা টেনে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

আরও পড়ুন

দেশের ফুটবল প্রশাসন নিয়েও মন্তব্য করেন এই সংগীতশিল্পী। তার দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানে আগের ধ্যানধারণার পুনরাবৃত্তি হচ্ছে, যা বৃহত্তর রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতারই প্রতিফলন।

স্ট্যাটাসের শেষদিকে আসিফ আকবর লেখেন, ‘এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট।’ তার মতে, দেশের তরুণরাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, আর এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণি।

উল্লেখ্য, সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করেন আসিফ আকবর। তার বিভিন্ন বক্তব্য ও স্ট্যাটাস প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পটুয়াখালীতে অটোর সঙ্গে সংঘর্ষে ৩৫ যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ৩

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় এখনো নিখোঁজ ১২৬

টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫