ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ এএম

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫, সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুটিপাড়া এলাকায় ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যাক্তিরা হলেন- মো. সাদ্দাম হোসেন, মো. সারোয়ার, সরোয়ার হোসেন রাকিব, আনিস মিয়া, মোস্তফা সরকার, আরিফুর রহমান সরকার, মহসিন, ইয়াছিন, মো. জজ মিয়া, শরীফ মিয়া, সোহেল মিয়া, মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর আলম, আলমাস উদ্দিন মেম্বার ও মো. আব্দুস সাদেক। তারা দেবীদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ জানায়, শনিবার বাবুটিপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে পৃথক অভিযানে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদনগর অংশের বাবুটিপাড়া এলাকায় শোডাউন, জনমনে ভীতি সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশে ঝটিকা মিছিল করার সময় যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের মোট ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মুরাদনগর থানায় মামলা দায়ের শেষে বিকেলে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

১১ দিন ভারতে আটক থাকার পর স্বজনদের কাছে ফিরল পাঁচ বাংলাদেশি

গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত শ্যুটারগান ও গুলি উদ্ধার