গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত শ্যুটারগান ও গুলি উদ্ধার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার হেরোইন পল্লী হিসেবে খ্যাত রাইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
একইদিন বিকেলে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রাইগ্রামের ৫ নম্বর ওয়ার্ডে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বামপাশে কলাবাগান সংলগ্ন একটি কালভার্টের নিচে অভিযান চালানো হয়।
সেখানে একটি খাকি রঙের শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি তল্লাশি করে একটি লোহার তৈরি ট্রিগারযুক্ত দেশীয় ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শ্যুটারগানটির ব্যারেলের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য ৩ ইঞ্চি।
আরও পড়ুনএসআরবি-১৩ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান জানিয়েছেন, অস্ত্র ও গুলিগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। এগুলো মালামাল জব্দ তালিকায় নথিভুক্ত করা হবে।
মন্তব্য করুন







