ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১২:৫০ এএম

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত, ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে গুটিয়ে যাওয়ার হতাশা কাটিয়ে ত্রিদেশীয় সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ডিএলএস পদ্ধতিতে ২৬ রানে হারিয়ে সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে তারা।

প্রিটোরিয়ায় টস হেরে আগে বোলিংয়ে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার লুডভিগ শুল্ড ও জেসন মিউরহেড ১৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। শুল্ড ৭১ বলে ৭২ রান করে রোহনাত দৌলার শিকার হন। এরপর ৭৩ বলে ৭৯ রান করা মিউরহেডকে ফেরান ইকবাল হোসেন।

দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। পেসার ইকবাল হোসেন ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয়।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক জাকির হাসান ১২ এবং শাহাদাত হোসেন ১৮ রান করে আউট হন। ওপেনার মাহিফজুল ইসলাম ৩৯ বলে ৩৪ রান করেন। ১২.২ ওভারে ৮০ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুন

সেখান থেকে ইনিংস সামাল দেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ উইকেটে তাদের ১০৬ রানের জুটি দলের জয়ের ভিত গড়ে দেয়। বৃষ্টি নামার আগে ৩৬ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ১৮৬ রান তোলে।

এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে থাকায় জয় পায় ইমার্জিং দল। বাংলাদেশের হয়ে ইফতেখার হোসেন ৮৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ইকবাল হোসেনের পাঁচ উইকেট ও ইফতেখার-মাহিদুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে ফিরল বাংলাদেশ ইমার্জিং দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাট বন্দরে জমে উঠেছে বেচা-কেনা