ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১২:২৯ এএম

সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত, সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি। 

সোমবার (৩ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া সোমবার রাতে এ তথ্য জানান।

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাট বন্দরে জমে উঠেছে বেচা-কেনা

নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস ও জরিমানা

চা উৎপাদনে বিপুল সম্ভাবনার জেলা লালমনিরহাট