ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৭:২১ পিএম

নরসিংদীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নরসিংদীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই যুবক হল- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬)।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির পাশে পুকুর পাড়ে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণের ঘটনা মোবাইলে তারা ভিডিও ধারণ করে এবং এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এমন অভিযোগে রায়পুরা থানায় গত রবিবার (২ আগস্ট) ধর্ষণের শিকার হওয়া ছাত্রীর মা বাদি হয়ে রাকিব হাসান রুবেল (২৬),দিপু মিয়া (২২), ফুলদী গ্রামের আফা মিয়ার ছেলে জসিম (২৪) ও নরসিংদী সদর উপজেলার আক্কা (২২) এর নামে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এই মামলার পরিপ্রেক্ষিতে রায়পুরা থানা পুলিশ সোমবার (৩ আগস্ট) সকালে দিপু মিয়া ও রাকিব হাসান রুবেলকে মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।মামলার অভিযোগের বিবরণ থেকে জানা যায়, স্থানীয় কাজী মোহাম্মদ বশির উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে চরমরজাল গ্রামের  হুমায়ুন মিয়ার বাড়ির সামনে গেলে স্থানীয় চার যুবক রাস্তা থেকে তুলে নিয়ে মেয়েটিকে গভীর রাত্রপর্যন্ত পুকুর পাড়ে আটক রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়।

টাকা না দিলে এই ভিডিও চিত্র ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। রাত প্রায় দুইটার দিকে মেয়েটি বাড়ি ফিরে তার মায়ের কাছে এই ঘটনা জানায়। পরের দিন মেয়েটির মা বাদি হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদি হয়ে চার জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার সকালে দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪২টি বেসামরিক পদে নিয়োগ দেবে বিমান বাহিনী

নরসিংদীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেনী সীমান্তে অভিযানে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী