ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় মাদক ব্যবসার অভিযোগে কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পূর্ব মসজিদপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কুরবান আলী ধারালো অস্ত্র দিয়ে সিহাব নামে এক যুবকের ওপর হামলা চালান। এ ঘটনার প্রতিবাদে পরদিন স্থানীয় যুবকদের একটি দল অভিযুক্তদের সতর্ক করতে এলাকায় যায়।
অভিযোগ রয়েছে, 'ঐক্যবদ্ধ আখাউড়া' টিমের যুগ্ম সমন্বয়কারী রুবায়েদ হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন যুবক পূর্ব মসজিদপাড়ার কয়েকটি বাড়িতে প্রবেশ করেন। এ সময় মাদক ব্যবসার অভিযোগে হৃদয় মিয়া (৪০) ও তানজিনা (৩৩)-এর বাড়িতে ভাঙচুর করা হয়। এছাড়া হৃদয় মিয়ার একটি টিনশেড ঘরও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুনঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করমলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, 'অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভাঙচুরের ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1785760033.jpg)


_medium_1785756622.jpg)


