লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদ একই এলাকার কাচারিবাগ এলাকার মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদসহ দুই শিশু পুকুরে গোসল করতে নামে।
আরও পড়ুনশাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1785756622.jpg)

_medium_1785755824.jpg)

_medium_1785754303.jpg)


