গাইবান্ধার সাদুল্লাপুরে বিরোধ নিষ্পত্তির বৈঠকে হামলায় আহত ৮
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বৈঠকে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। সৃষ্ট এ ঘটনায় গতকাল সোমবার দিনব্যাপী উভয়ের মধ্যে উত্তেজনা দেখা গেছে। এ নিয়ে ফের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
আহতরা হলেন- উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের খোরশেদ আলম (৫০), আংগুর মিয়া (৪৮), সাদেকুল ইসলাম (৩৭), এমদাদুল হক (৩৮), নুরুন্নবী মিয়া (৫৫), এনশাদ আলী (৫০), রাজু মিয়া (৩৫) ও রেজিয়া বেগম (৫৫)।
এলাকাবাসী জানায়, পাতিল্লাকুড়া গ্রামের নুরুন্নবী মিয়া, এনশাদ আলীরা মৃত কপিল উদ্দিনের কাছ থেকে ৪৫ শতক জমি বিভিন্ন সময়ে ক্রয় করেন। কিন্তু ফজলুল হক তথ্য গোপন করে ওই মালিকের ৭৫ শতাংশ জমি খারিজ করে নেয়। তারা অক্ষর জ্ঞানহীন হওয়ায় জমি বিক্রি করতে গিয়ে নানা বিপাকে পড়েন।
আরও পড়ুনএরই প্রেক্ষিতে জমির প্রকৃত মালিক খারিজ বাতিলের জন্য আবেদন করেন। আবেদনটি মঞ্জুর হলে ২৫ শতক জমির মালিকানা ফেরত পান। এ বিষয়ে গত শনিবার দুপুরে গ্রামের সুধিজন উপস্থিত হয়ে বৈঠকে নিরসনের চেষ্টা চালায়।
কিন্তু প্রতিপক্ষ ফজলুল হক গংরা বৈঠকে উপস্থিত না হয়ে অতর্কিত হামলা হলে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হয়েছেন। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন



_medium_1785760033.jpg)


_medium_1785756622.jpg)

