ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০১:২৪ পিএম

নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

বিদেশে অবস্থান করে শুধু হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার (৩ আগস্ট)  দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরোদ নেই। বিদেশে বসে তারা কিছু হুমকি-ধামকি দেয় মাত্র।’
তিনি জানান, জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে। এ বিষয়ে বৈঠকও ডাকা হয়েছে।

সালাউদ্দিন আহমদ বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আরও পড়ুন

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং সে চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নাহিদ রানা

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ ঊদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার  ৪১৯