ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১২:৪৪ পিএম

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত 

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার-রানীনগর বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫২) নামের একজন নিহত ও তার ভাতিজা শিশু আব্দুর রহমান (৯) ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম উপজেলার পানলা (কেল্লাপাড়ার) মৃত আবু তালেবের ছেলে। 

গত শুক্রবার (৩১ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘির সান্তাহার-রানীনগর পাইপাস সড়কের পানলা ব্রিজেন নিকট এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পানলা গ্রামের শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমানকে নিয়ে সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক দ্রুত মোটরসাইকেল চালিয়ে রানীনগরের দিকে যাবার সময় ছাগলের সাথে ধাক্কা লেগে পাশে থাকা শহিদুল ইসলাম ও তার ভাতিজাকে চাপা দিয়ে রাস্তায় পড়ে ছিটকে যায়। এতে শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেল আরোহীদের নাম পাওয়া যায়নি। 

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত 

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : সার্জিও গর

আমরা আধুনিক হওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: স্বাস্থ্যণমন্ত্রী