৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে। সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘর উদ্বোধন করবেন। শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস এ তথ্য জানান।
এর আগে জাদুকর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে অতিথিরা জাদুঘর প্রাঙ্গণ ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে
আরও পড়ুনউদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







