ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১২:০০ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : সার্জিও গর

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : সার্জিও গর, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন এই বিশেষ দূত।

বৈঠক শেষে গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন।

                                                          ছবি: সংগৃহীত। 

আরও পড়ুন

এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা। 

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। ঢাকায় পৌঁছে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর গত শুক্রবার (৩১জুলাই) তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির ও মানবিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উখিয়া উপজেলা সদরের একটি ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : সার্জিও গর

আমরা আধুনিক হওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: স্বাস্থ্যণমন্ত্রী

আজই সিদ্ধান্ত নিতে পারে বিএনপি

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক চলছে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৩

সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭