ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৩:২৪ পিএম

রংপুরের মিঠাপুকুরে সাপ দংশনের পরেও দেখছিলেন খেলা, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

রংপুরের মিঠাপুকুরে সাপ দংশনের পরেও দেখছিলেন খেলা, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের, ছবি: প্রতিকী ।

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : বিষাক্ত সাপ দংশন করার পরও চিকিৎসা না নিয়ে ফুটবল খেলা দেখায় হাবিবুর রহমান (৬০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে।

নিহত হাবিবুর রহমান আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। 
জানা যায়, হাবিবুর রহমানকে সাপে দংশন করার পরও তিনি বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন। খেলা দেখার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সাপে কামড় দিয়েছে বলে জানালে স্থানীয় লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যাকসিনও দেওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি।  

বিষয়টি নিশ্চিত করেন হাবিবুর রহমানের ভাগ্নে জিল্লুর রহমান। তিনি জানান, সাপে কামড় দেওয়ার পরও খেলা দেখার কারণে চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় তার মামা হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন বলে জানা গেছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের মিঠাপুকুরে সাপ দংশনের পরেও দেখছিলেন খেলা, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

জর্ডানে মার্কিন সামরিক বিমান ধ্বংস ও ড্রোন ভূপাতিত করল ইরান 

হেরেও বীরের মর্যাদা পাচ্ছে ফুটবলারা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা 

আবারও গ্রেফতার রিজেন্টের সাহেদ

হামলা চললে হরমুজ দিয়ে এক ফোঁটাও তেল-গ্যাস যাবে না : ইরান