ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০২:৫১ পিএম

আবারও গ্রেফতার রিজেন্টের সাহেদ

আবারও গ্রেফতার রিজেন্টের সাহেদ, ছবি: সংগৃহীত।

করোনার সময় রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে দেশব্যাপী আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেফতার করা হয়েছে। 

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির। তিনি বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

২০২০ সালের ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জব্দ করা হয়। এই ঘটনায় করোনার সনদ জালিয়াতির অভিযোগে র‌্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। পরবর্তীতে ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় র‌্যাব অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ওই মামলা করে।

আরও পড়ুন

পরে সাহেদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও গ্রেফতার রিজেন্টের সাহেদ

হামলা চললে হরমুজ দিয়ে এক ফোঁটাও তেল-গ্যাস যাবে না : ইরান

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

তিস্তায় পানি বাড়ায় খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু