ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৫:০২ পিএম

রাতে ঢাকায় সঞ্জয়ের কনসার্ট

রাতে ঢাকায় সঞ্জয়ের কনসার্ট, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: আজ রাতে ঢাকায় কনসার্ট করবেন সঞ্জয়। নির্ধারিত সময় পরিবর্তন করে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টায় নয়—সঞ্জয় দেব মঞ্চে উঠবেন রাত ১১টা ৩০ মিনিটে। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’—এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব।

হালনাগাদ সময়সূচি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। তাঁর আগে দর্শকদের মাতিয়ে রাখবেন ডিজে জুডু।বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা—স্পেনের শিরোপা লড়াই উপভোগের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স ও নানা বিনোদনের আয়োজন। সঞ্জয় দেব জানিয়েছেন, তাঁর এক ঘণ্টার পরিবেশনায় থাকবে ফিফার অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘সির সির’—সহ জনপ্রিয় কয়েকটি ট্র্যাক।

আরও পড়ুন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো এই শিল্পী এবার দেশের মাটিতে প্রথমবারের মতো বড় আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন। তাই মধ্যরাতের এই আয়োজন ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঢাকায় সঞ্জয়ের কনসার্ট

শাড়ি বিতর্কে তানজিন তিশার পাশে দাঁড়ালেন জয়

এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্য শেষ

স্পেনের বিপক্ষে যে ৫ কারণে জিততে পারে আর্জেন্টিনা

দুর্গাপুরে ডিবি পরিচয়ে চাচার বাড়িতে ডাকাতি, আটক ৩

পরিচয় মিলেছে শাপলা চত্বরে নিহত ৫৮ জনের