ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০২:৫৫ পিএম

প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা 

প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা , ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন:সাত দশকেরও বেশি সময়ের ইতিহাসে এবারই প্রথম আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান।৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। সম্প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’এর ৭৫তম আসর।

পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।


মিস ওয়ার্ল্ড-এর ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় আনিকা বলেন, তার লক্ষ্য রাষ্ট্র অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করে পাকিস্তানের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান।

আরও পড়ুন

এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি চারটি শিরোপাও অর্জন করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মিনিস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বাবার মৃত্যু

অফিসার নিয়োগ দেবে নগদ, ২২ বছর হলেই আবেদন