ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ১২:২১ পিএম

মেসিকে নিয়ে শাকিরার ইনস্টাগ্রাম পোস্ট

মেসিকে নিয়ে শাকিরার ইনস্টাগ্রাম পোস্ট , ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয়ের পর গোটা ফুটবল বিশ্বে ফের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও তাঁর অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা প্রশংসায় ভাসাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন বিশ্বকাপের থিম সং গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া কলম্বিয়ান পপ তারকা শাকিরাও। 

ফাইনালের আগে ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লেখেন, ‘লিও মেসি যা করছে, তা সত্যিই অসাধারণেরও বেশি কিছু। এটি এমন একজন মানুষের মূল্যবোধের প্রতিফলন, যিনি নিজের লক্ষ্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি সময় এবং সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ করে চলেছেন যে, একজন মানুষকে তার বয়স বা অন্যরা তাকে নিয়ে কী বলছে, তা দিয়ে বিচার করা যায় না।’

মেসির পাশাপাশি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেন শাকিরা। তিনি লেখেন, ‘আমি জানি, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকাই তাকে এই শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সমর্থনেই তিনি বারবার নিজেকে নতুন করে প্রমাণ করে চলেছেন।’

আরও পড়ুন

শাকিরার এই পোস্টটি পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন আন্তোনেলা রোকুজ্জো, যা ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি