ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১১ পিএম

‘গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাসের বিশেষ বার্তা

‘গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাসের বিশেষ বার্তা

নতুন লুক আর ভিন্নধর্মী উপস্থিতিতে ফের নজর কাড়লেন অভিনেত্রী অপু বিশ্বাস। নিয়মিতই ফটোশুটে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন তিনি। তবে এবারের আয়োজনটা যেন একটু বেশি আলাদা। সাজপোশাকে রেখেছেন ভিন্নতার ছোঁয়া, পাশাপাশি ব্যতিক্রমী আবহে ধারণ করা হয়েছে ছবিগুলো। সব মিলিয়ে নতুন লুকে অপু বিশ্বাসকে দেখা গেছে অন্যরকম এক আমেজে।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপু। তাতে দেখা গেল, চকচকে ধূসর-বাদামি রঙের একটি স্টাইলিশ টু-পিস স্যুট পরেছেন অভিনেত্রী। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ব্যাকগ্রাউন্ড নজরে এসেছে বেশি।

কেননা অপুর হাতে রয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থের (সঙ্গে সমসাময়িক আরও কিছু কবিতা) ইংরেজি অনুবাদ সংস্করণের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বইটি হাতে নিয়ে নানাভাবে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ বুলিয়ে, কখনো মুখে-মাথায় ঠেকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। অপুর ছবিগুলো তোলা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো রয়েছে অনেক বই।

পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

আরও পড়ুন

এমন আবহে অভিনেত্রীকে দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই মটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

মীনা বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

লোহাগড়ায় আওয়ামীলীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার

মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ