ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৫:৫৯ পিএম

প্রিয় দলকে নিয়ে নতুন দিনের আশায় বুক বাঁধছেন পলাশ

প্রিয় দলকে নিয়ে নতুন দিনের আশায় বুক বাঁধছেন পলাশ

ফুটবলে ব্রাজিলের সমর্থক জিয়াউল হক পলাশ। প্রতি বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। এবারও ছিলেন সরব। তবে তার পছন্দের দলটি নকআউট পর্বেই ছিটকে পড়েছে। তাই বলে হতাশ নন পলাশ। বরং নতুন দিনের আশায় বুক বাঁধছেন।

আজ শুক্রবার (১৬ জুলাই) ব্রাজিলের একটি জার্সি পরে ছবি দিয়েছেন পলাশ। সেটার সঙ্গেই দলটির প্রতি নিজের আবেগের কিছুটা প্রকাশ করলেন তিনি। পলাশ লেখেন, ‘আমার কাছে ব্রাজিল শুধু একটা দল নয়, এটা শৈশবের আবেগ, অসংখ্য স্মৃতি আর হৃদয়ের একটা অংশ। আমি বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে। ফিরে আসবে সেই হারানো গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে। ফিরতেই হবে! কেবল তা সময়ের অপেক্ষা।

বর্তমানে দুঃসময় পার করছে ব্রাজিল ও তার সমর্থকরা। বারবার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তবু নতুন প্রত্যাশার জাল বুনতে হচ্ছে। পলাশেরও প্রত্যাশা, একদিন ব্রাজিল চিরচেনা গৌরবে ফিরে সব হতাশা দূর করে দেবে। তার ভাষ্য, ‘সেই দিন আমরা আবার হাসব। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দেবে! সে দিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা ভাববো!’

আরও পড়ুন

সবশেষে নিজেকে চিরকালীন ব্রাজিল ভক্ত হিসেবে উল্লেখ করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা।এদিকে পলাশ অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজন চলছে এখন। গতকাল বঙ্গতে এসেছে এর বিশেষ চ্যাপ্টার। যেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথে মুখোমুখি নাটকের শিল্পীরা। ফুটবল মাঠের উত্তেজনা ঢুকে পড়েছে তাদের নাটকের গল্পেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরির সুযোগ

ফাহমিদা নবী’র ডিজিটাল ভিডিও গানের অ্যালবাম ‘এ শহরের গান’

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫